সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ১০১ কোটি টাকার ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল

 

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, জন প্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব আসলেও সেটি বাতিল করা হয়েছে। তবে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ির দাম এক কোটি ৬৯ লাখ টাকা। এসব গাড়ি কিনতে ব্যয় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা। প্রস্তাবে গত ২৪ আগস্ট সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয়। তীব্র সমালোচনার মুখে অবশেষে প্রস্তাবটি বাতিল করার কথা জানালেন অর্থ উপদেষ্টা।

এনএনবাংলা/