রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাজ ও সরকারি দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ লেখা যাবে না।
এ নির্দেশনা মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তরকে অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। বুধবার থেকেই নতুন এই নির্দেশনা কার্যকর করার কথা জানানো হয়েছে পরিপত্রে।
অর্থাৎ, সরকারি দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট পদধারীদের পদবির আগে প্রচলিত এসব সম্মানসূচক শব্দ আর ব্যবহার করা যাবে না।
এনএনবাংলা/
