সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালির সর্বত্র ধর্মঘটের ডাক

 

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার (৩ অক্টোবর) দেশজুড়ে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে ইতালির শ্রমিক সংগঠনগুলো।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইসরায়েলি বাহিনী ত্রাণবাহী বহরের জাহাজ আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ২০ জনেরও বেশি ইতালীয় নাগরিক রয়েছেন। এ ঘটনার পর থেকেই বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল বন্ধ করে দেন। রাজধানী রোমের একটি স্টেশনে সমবেত হলে পুলিশ সেটিকে ঘিরে ফেলে। এ ছাড়া ইতালির বিভিন্ন শহরে বড় বড় মিছিলও অনুষ্ঠিত হয়।

দেশটির অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন সিজিআইএল এক বিবৃতিতে জানায়, ইতালীয় নাগরিকদের বহনকারী বেসামরিক জাহাজে ইসরায়েলের আগ্রাসন অত্যন্ত গুরুতর বিষয়। সংগঠনটি আরও জানায়, ঘোষিত ধর্মঘটে অন্যান্য ছোট ইউনিয়নও যোগ দেবে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই সপ্তাহ ধরে ইতালির শ্রমিকরা ইসরায়েলের সঙ্গে বাণিজ্যে জড়িত জাহাজগুলোকে ডকিং ও পণ্য লোড-আনলোডে বাধা দিয়ে আসছে।

এনএনবাংলা/