সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজাগামী শেষ নৌযান ‘দ্য ম্যারিনেট’ আটকে দিল ইসরায়েল

 

গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মূল বহরের শেষ নৌযানটির নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানটির নাম ‘দ্য ম্যারিনেট’।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের অদূরে ইসরায়েলি কমান্ডোরা বলপূর্বক এই নৌযানটিতে প্রবেশ করে এবং সেটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

এই জাহাজে ছয়জন আরোহী ছিলেন, যাদের মধ্যে তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু অন্যতম। আটকের আগে এক ভিডিও বার্তায় যাত্রীরা বলেছিলেন, ‘আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।’

আল জাজিরা জানিয়েছে, দ্য ম্যারিনেটসহ ইসরায়েলি সেনারা মোট ৪৪টি নৌযান আটকে দিয়েছে। আটক করেছে প্রায় ৫০০ অধিকারকর্মীকে। গতকাল বৃহস্পতিবার তারা ৪৩টি নৌযান আটকে দেয়। শুক্রবার সকাল পর্যন্ত মূল বহরের একমাত্র সক্রিয় নৌযান ছিল ম্যারিনেট।

শুক্রবার ভোরে ম্যারিনেট ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। গাজার জলসীমা থেকে তখন এটির দূরত্ব ছিল প্রায় ৮০ কিলোমিটার। ম্যারিনেটের বিষয়ে একটি সতর্কবার্তায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের ও অবরোধ ভাঙার চেষ্টা অবশ্যই প্রতিহত করা হবে।

ফ্লোটিলা আয়োজকরা ম্যারিনেটকে ‘ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা’র প্রতীক হিসেবে আখ্যা দিয়েছিলেন।

এনএনবাংলা/