সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘ভোট দিলে স্বর্গে যাবেন’ বলে মানুষকে বোকা বানানো হচ্ছে: জাহিদ হোসেন

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা বর্তমানে ভোটারদের বলছে তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে, তারা শুধুই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলির ফকিরপাড়ায় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “যার হিসাব সেই ব্যক্তিকেই দিতে হবে, আর ক্ষমা করার একমাত্র অধিকার আল্লাহর। পৃথিবীতে আর কোনো মানুষের সেই ক্ষমতা নেই। অনেকেই বিভিন্ন প্রলোভন দেখাবে, লোভ দেখাবে। কিন্তু কোনো প্রলোভনে পা দেবার প্রয়োজন নেই। আপনার বিশ্বাস ও মনপছন্দ প্রার্থীর জন্য নির্ভয়ে ভোট দিন।”

এ সময় তিনি বিভিন্ন রোগে আক্রান্ত কয়েকজনের চিকিৎসাসেবা প্রদান করেন এবং দুই শিশুর যাদের বিরল রোগ আছে, তাদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

এনএনবাংলা/