সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন।

খালেদা জিয়ার কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান। এ সময় পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত রয়েছেন।

বুধবার সকাল ৯টার কিছু আগে জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। পরে মরদেহ পৌঁছানো হয় গুলশানে অবস্থিত তারেক রহমানের বাসায়।

বাসায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাশাপাশি বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত আছেন।

এনএনবাংলা/পিএইচ