সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ট্রাম্পের অভিবাসন নীতি: রিপাবলিকানরা বিভক্ত, জনসমর্থনও কমেছে

ছবি: রয়টার্স

 

যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তাদের অভিযান চলাকালীন প্রাণহানি ও সহিংস গ্রেপ্তারের ঘটনায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে তার নিজের দল রিপাবলিকান পার্টিতেও বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে।

রয়টার্স/ইপসোসের সর্বশেষ জরিপে দেখা গেছে, ট্রাম্পের কট্টর সমর্থকদের একটি উল্লেখযোগ্য অংশও এখন অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। জরিপ অনুযায়ী, রিপাবলিকানদের ৫৯% মনে করেন অভিযানে মানুষ আহত হলেও গ্রেপ্তারের প্রক্রিয়াকেই অগ্রাধিকার দেওয়া উচিত, যেখানে ৩৯% বলেছেন, মানুষের ক্ষতি কমানোই অগ্রাধিকার হওয়া উচিত। বিপরীতে, ডেমোক্র্যাটদের ৯৬% জানমালের ক্ষতি এড়ানোর পক্ষে মত দিয়েছেন।

গত ৭ জানুয়ারি মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে ৩৭ বছর বয়সী নারী রেনি গুডকে আইসিই এজেন্ট গুলি করে হত্যা করার ঘটনা জনমনে গভীর প্রভাব ফেলেছে। ট্রাম্প প্রশাসন ওই ঘটনার ব্যাখ্যা দিয়েছে ‘দেশীয় সন্ত্রাসী’ হিসেবে, কিন্তু স্থানীয় নেতা ও ভিডিও ফুটেজ বিশ্লেষণে এটি ‘অহেতুক হত্যাকাণ্ড’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে জনপ্রিয়তা এখন সর্বনিম্ন ৪০%–এ নেমে এসেছে। সামগ্রিকভাবে তার গ্রহণযোগ্যতাও কমে ৪১%–এ দাঁড়িয়েছে।

উত্তেজনা আরও বেড়েছে, যখন গত বুধবার মিনিয়াপোলিসে এক ভেনেজুয়েলান নাগরিককে গুলি করার ঘটনায় বিক্ষোভ শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাথর ও বরফ নিক্ষেপের পর পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প ‘ইনসারেকশন অ্যাক্ট’ কার্যকর করে মিনেসোটায় সেনাবাহিনী মোতায়েনের হুমকি দিয়েছেন।

এনএনবাংলা/