সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ট্রাম্পের হুমকি: ইরানে আগের চেয়ে বড় হামলা হতে পারে

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি সরাসরি হুমকি দিয়ে বলেছেন, আগেরবারের চেয়ে বড় সামরিক হামলা চালানো হতে পারে। বুধবার (২৮ জানুয়ারি) ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, ইরান যদি হামলা আটকাতে চায়, তবে তাদের সঙ্গে পরমাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি করতে হবে।

গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছিল। সেই সময় ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল।

ট্রাম্প লিখেছেন, “বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে, প্রচণ্ড শক্তি এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। এটি পূর্বের ভেনেজুয়েলার অভিযান থেকেও বড় এবং যেকোনো সময় অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত।”

তিনি আরও বলেন, “আমি আশা করছি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি সঠিক চুক্তিতে রাজি হবে। স্পষ্ট কথা হলো—কোনো পরমাণু অস্ত্র রাখা যাবে না। সময় শেষ হয়ে আসছে। আগেরবারের মতো পরিস্থিতি আর সৃষ্টি করবেন না।”

এনএনবাংলা/