সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হাসপাতালে ভর্তি আরও ১৩০ ডেঙ্গু রোগী

এডিশ মশার কামড়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। উন্নত চিকিৎসা নিতে শহীদ সোহরাওয়ার্দ্দী হাসপাতালে ভর্তি হন অনেকেই।

দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১৩০ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ১২৬ জন ঢাকায় এবং বাকি চার জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

এডিশ মশার কামড়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। উন্নত চিকিৎসা নিতে শহীদ সোহরাওয়ার্দ্দী হাসপাতালে ভর্তি হন অনেকেই।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কন্ট্রোল রুম জানায়, গত জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ হাজার ৩৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ৪৪৫ জন।

বর্তমানে সারা দেশে ৮২৩ জন ডেঙ্গুর কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে শুধু রাজধানীতেই আক্রান্ত ৬৬৯ জন ও রাজধানীর বাইরে আক্রান্ত ১৫৪ জন হাসপাতালে ভর্তি আছেন।

জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে ৮৯ জন মারা গেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।