সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

রামপুরায় ছুরিকাঘাতে ১ যুবক নিহত

ফাইল ছবি

ঢাকার রামপুরা বউবাজার এলাকায় শুক্রবার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২৭ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত রাজমিস্ত্রি আলমগীর হোসেন ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে আলমগীর ওই এলাকার আদর্শ মিত্র এলাকায় রাস্তার ধারের দোকানে চা খাচ্ছিলেন তখন ছিনতাইকারী লিমন (৩০) আলমগীরকে পায়ে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আলমগীরকে বেটার লাইফ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেলে তার মৃত্যু হয়।

স্থানীয় মো. শিবলু জানান, কয়েকদিন আগে আলমগীর লিমন সম্পর্কে কিছু তথ্য পুলিশকে দেয়। তিনি আরও জানান, আলমগীর পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

–ইউএনবি