সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজধানীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

রাজধানীর উত্তর বাড্ডার বড় বেরাইত এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরেক জন আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রুবিনা বেগম (৫০) একই এলাকার শরীফ হোসেনের স্ত্রী এবং দুই ছেলের জননী ছিলেন।
নিহতের ছেলে জানান, তাদের জমি জোর করে দখল করার সময় তার মা বাধা দিলে সহিবুল, তার দুই ছেলে বাদশাহ ও ফয়সালসহ আরও চার-পাঁচ জন তার ওপর ধারালো অস্ত্র, লাঠি ও রড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

—ইউএনবি