সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানে অভিযান শুরুর পর ৩ মার্কিন সেনা নিহত: সেন্টকম

 

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এই প্রথমবারের মতো মার্কিন বাহিনীর পক্ষ থেকে প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। উএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের তিনজন সেনা নিহত হয়েছেন।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, নিহত তিন সেনা ‘কিলড ইন অ্যাকশন’ (কেআইএ) বা সরাসরি যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। এছাড়া এই অভিযানে আরও পাঁচ মার্কিন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। সামরিক নিয়ম অনুযায়ী, নিহতদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানোর ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, কয়েকজন সেনা সামান্য আহত হয়েছেন এবং তাদের পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

অভিযান শুরুর ঘোষণা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করে বলেছিলেন, ‘আমাদের বীর সেনাদের জীবন উৎসর্গ হতে পারে এবং হতাহতের ঘটনা ঘটতে পারে। যুদ্ধে প্রায়ই এমনটি হয়ে থাকে।’

ওমান উপসাগরে ইরানি যুদ্ধজাহাজে হামলার দাবি

একই বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, মার্কিন বাহিনী ওমান উপসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। জামারান-শ্রেণির একটি করভেট চাবাহার বন্দরের কাছে ডুবে যাচ্ছে বলে জানানো হয়েছে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এনএনবাংলা/