সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৮ কেজি বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আগত একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ শনিবার রাতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ C-02-এ অবতরণ করে। আগে থেকেই প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগ মুহূর্ত থেকেই নজরদারিতে রাখা হয়েছিল।

পরবর্তীতে এভসেক সদস্যদের সহায়তায় কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে টয়লেট প্যানেলের ভেতর লুকানো অবস্থায় মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

উদ্ধারকৃত স্বর্ণগুলো পরবর্তীতে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এনএনবাংলা/পিএইচ