সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বুড়িগঙ্গায় নৌকাডুবি: শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গায় গুদারা ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। এদের মধ্যে এক শিশু ও দু’নারী রয়েছে।
তিন জনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রেখা (২৯) ও সানজিদা (৮)। অপরজন ২৭ বছরের অজ্ঞাত এক মহিলা। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। এখনও পর্যন্ত ৭ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে জানান, বুড়িগঙ্গায় নৌকা ডুবির খবর পেয়ে সকাল সোয়া ৯ টার দিকে সদরঘাট ও সদরদপ্তর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা উদ্ধার অভিযান চালিয়ে দুপুর সোয়া ১২ টার দিকে রেখা ও সানজিদার মরদেহ উদ্ধার করেন। পরে বিকেল ৩ টার দিকে আরও এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়।

—বাসস