সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

লাইসেন্সের প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে মামলা নয়: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

বিআরটিএ থেকে স্মার্ট কার্ড লাইসেন্স পাওয়ার আগে প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে এ অভিযোগে চালককে কোনও মামলা দেওয়া যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সোমবার (১লা নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ে নিজের লাইসেন্সের কাজে বায়োমেট্রিক দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, লাইসেন্সের জন্য প্রাপ্তি স্বীকার রসিদের ভিত্তিতে কোনও ট্রাফিক সার্জেন্ট মামলা দিতে পারবে না। এ-সংক্রান্ত ডিএমপির নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও কোনও ট্রাফিক সদস্য কাউকে জরিমানা কিংবা মামলা করলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ‘এটা লাইসেন্স কর্তৃপক্ষের জটিলতা, চালকের দায় নয়’ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, সুতরাং তাকে (চালক) ছাড় দেওয়া হচ্ছে। আর এই সুযোগে কেউ যদি তাকে জরিমানা করে থাকলে সেটা অন্যায়। বিআরটিএ-তে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্য দালালির সঙ্গে জড়িত থাকলে তাকে ‘বাড়ি পাঠিয়ে দেওয়া হবে’ বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।