সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র, জানাল তেহরান

 

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ১৪ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে। বৈঠক শেষে আলোচনাটি এখন কারিগরি পর্যায়ে অগ্রসর হয়েছে, যেখানে উভয় পক্ষ লিখিত প্রস্তাব আদান-প্রদান করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ইরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর দুই দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব ও ‘বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া’ বিনিময়ে ব্যস্ত রয়েছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। এতে ধারণা করা হচ্ছে, মূল বিষয়গুলোতে সমঝোতার দূরত্ব কমিয়ে আনতে আলোচনা এখন খসড়া প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই পাকিস্তান এ প্রক্রিয়ায় মধ্যস্থতার ভূমিকা পালন করছে।

কয়েক সপ্তাহ ধরে চলা পরোক্ষ কূটনৈতিক প্রচেষ্টার পর এই আলোচনা এখন একটি সুসংগঠিত কাঠামো পেয়েছে। বর্তমানে কারিগরি, রাজনৈতিক এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন প্রস্তাবের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

সূত্র: জিও নিউজ

এনএনবাংলা/পিএইচ