সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলা বর্ষবরণে প্রস্তুত নড়াইলবাসি

নড়াইল প্রতিনিধি:

বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত নড়াইলবাসি। বর্ণিল আয়োজনে নববর্ষের প্রহেলা বৈশাখকে স্বাগত জানাতে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনের কর্মিরা গত কয়েকদিন ধরে প্রস্তুতি গ্রহন করেছেন। বিশেষ করে আর্ট কলেজের শিক্ষার্থীরা রাত—দিন কাজ করছেন শোভা যাত্রার উপকরণ তৈরিতে। রঙতুলির আঁচড়ে ফুটে উঠছে বাঙালির লোকজ ঐতিহ্য। তৈরি হয়েছে বড় আকারের মুখোশ, পশু পাখির প্রতিকৃতিসহ নানা শিল্পকর্ম। এবারের বৈশাখী শোভা যাত্রার মূল বিষয়বস্তু সাজানো হচ্ছে গ্রাম বাংলার চিরচেনা রূপকে কেন্দ্র করে।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ষবরণ উদযাপন পর্ষদের দিনব্যাপি আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা পরিবেশন করবেন ছায়ানট, গ্রেভ, সুরদরিয়া, মূর্ছনা ও জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। বৈশাখের প্রথম প্রহরে নাচ ও গানের মাধ্যমে নতুন বচরের নতুন সূর্যকে বরণ করে নিতে মুখিয়ে আছেন সাংস্কৃতিক কর্মীরা।

এছাড়া নববর্ষ ও ওয়ার্ল্ড আট ডে উপলক্ষ্যে চারুকানন এর আয়োজনে বুধবার দিনব্যাপি অনুষ্ঠিত হবে শিশু শিল্পীদের আর্টক্যাম্প।