Skip to content

বৃষ্টি হলেই তলিয়ে যায় বিদ্যালয় ফলে ছাত্রছাত্রীদের দুর্ভোগ

ডামুড্যা (শরীয়তপুর)প্রতিনিধি

বৃষ্টি হলেই তলিয়ে যায় ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় ফলে ছাত্রছাত্রীদের দুর্ভোগ। ২৯ এপ্রিল বুধবার খরজমিনে ঘুরে দেখা যায় বিদ্যালয়ে কোন ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টি হলেই বিদ্যালয়ে ভিতরে পানিতে ডুবে যায় সারা মাঠ এবং কি যাতায়াতের রাস্তাও ডুবে যায়। ফলে  ছাত্র-ছাত্রীদের যাতায়াতের দুর্ভোগ হয়ে পড়ে। এক কক্ষে থেকে আরেক কক্ষ যেতে হলে ভিজে যায় স্কুল ড্রেস ,কেউ সিলিপ খেয়ে পড়ে যায়। আবার কেউ দুষ্টামি করে ধাক্কা দেয়,বলে পানি কতটুকু দেখ,  ড্রেস চেঞ্জ করতে বাসায় গেলে সেই দিন আর বিদ্যালয়ে আসা হয় না, ক্ষতি হচ্ছে সেই দিনের তার পাঠদানের কি পড়া দিল স্যার সেটাও তার জানা হয় না। বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মরিয়ম বলে বৃষ্টি হলেই আমাদের এই বিদ্যালয়ে পানিতে জমাট হয়ে থাকে ড্রেনের কোন ব্যবস্থা নাই। ফলে আমাদের অনেক কষ্ট হয় যাতায়াত করতে। নাম বলতে অনিচ্ছুক ছাত্রীর বাবা বলেন এমনি বিদ্যালয়ের লেখাপড়ার মান তেমন বেশি ভালো না তারপরও যদি একদিন স্কুল বন্ধ হয় পানির জন্য তাহলে তো আরো পিছিয়ে গেল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ খান বলেন বিদ্যালয়ের ড্রেনের জন্য কয়েকবার দরখাস্ত দেওয়া হয়েছে দরখাস্ত দিয়েছি কিন্তু তার প্রতিকার পাইনি। এই উপজেলার ভিতরে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় একটি যেভাবে থাকার কথা সেভাবে নাই। বিভিন্ন সমস্যায় রয়েসে।