সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের মধ্যে রোগটির সংক্রমণ ও উপসর্গ শনাক্ত করা হয়েছে।

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। পাশাপাশি বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে একই ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৮ হাজার ৬৭ জনের হাম শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই সময়ের মধ্যে ৪৫ হাজার ১২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৪১ হাজার ১২০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এনএনবাংলা/পিএইচ