সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি শুরু

খুচরা বা ভোক্তা পর্যায়ে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির জমা দেওয়া মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে দুই দিনব্যাপী এ গণশুনানির আয়োজন করা হয়। এতে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদসহ কমিশনের সদস্যরা, বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রতিনিধি এবং ভোক্তা অধিকার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ডিপিডিসি বিদ্যুতের দাম ৬ দশমিক ৯৬ শতাংশ, ডেসকো ৯ দশমিক ৬৭ শতাংশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৫ দশমিক ৯৩ শতাংশ, নেসকো ৪ দশমিক ১২ শতাংশ এবং ওজোপাডিকো ১০ দশমিক ১২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। পাশাপাশি পাইকারি পর্যায়ের বিদ্যুতের দাম সমন্বয়ের বিষয়টিও আবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গণশুনানিতে বিতরণ কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়, পাইকারি বিদ্যুতের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের বাড়তি দাম এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে। এই আর্থিক চাপ মোকাবিলা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয় জরুরি বলে তারা দাবি করে।

দেশের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো, নেসকো এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।

এর আগে বুধবার (২০ মে) পিডিবির প্রস্তাবিত পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়েও পৃথক গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল।

এনএনবাংলা/পিএইচ