সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

হেলমেট-জ্যাকেটে হাঁসফাঁস সালমান এফ রহমানের, বললেন— ‘এই গরমে মরেই যাবো’

সালমান এফ রহমানকে ঢাকার আদালতে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকার আদালতে হাজিরা দিতে এসে তীব্র গরম ও নিরাপত্তা সরঞ্জামের অস্বস্তিতে বিরক্তি প্রকাশ করেছেন।

বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার মহানগর আদালতে আনা হয়।

আদালত প্রাঙ্গণে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেওয়ার সময় বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে দেন। এ সময় বিরক্তি প্রকাশ করে সালমান এফ রহমান বলেন, “এই গরমে এসব পরে মরেই যাবো।”

একই প্রিজন ভ্যানে আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে।

আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর এই প্রথম প্রকাশ্যে সালমান এফ রহমানকে কথা বলতে ও বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে।

জানা গেছে, মানি লন্ডারিংয়ের দুটি মামলায় হাজিরা দিতে তাদের আদালতে আনা হয়েছে।

এদিকে পৃথক একটি প্রিজন ভ্যানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও আদালতে আনা হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গেছে।

আদালতে আনার সময় তাকে পুলিশের কাঁধে ভর দিয়ে প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায়। তবে তার মাথায় হেলমেট ছিল না। এ সময় গণমাধ্যমকর্মীদের দেখে তিনি দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান।

এনএনবাংলা/