সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী

ছবি: এআই দিয়ে তৈরি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল এক হাজার ৪২৩ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ২০৮ জন। ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৭৫ জন।

১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৩৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে চার জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৪০৫ জনের।

অন্যদিকে, নিশ্চিত হাম রোগে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়। সেদিন ২৪ ঘণ্টায় এক হাজার ৫৬৪ জন রোগী হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এনএনবাংলা/পিএইচ