সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই লক্ষ্য: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের লক্ষ্য হলো রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় কমিশন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)-এর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন এখন বিরাট চ্যালেঞ্জ। আমরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই।”

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও ভালোভাবে আয়োজন করা সম্ভব বলে কমিশনের বিশ্বাস রয়েছে। তবে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঝুঁকি থাকায় সেটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

সিইসি বলেন, “স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য। বর্তমান সরকার জনগণের সরকার। সরকার দেশের মঙ্গল চাইবে—আমাদের বিশ্বাস, তারা সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করবে। চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে।”

এদিকে রোহানা হেতিয়ারাসসি বলেন, কোনো নির্বাচনই পুরোপুরি নিখুঁত হয় না। তবে বাংলাদেশের নির্বাচনের ইতিহাস বিবেচনায় সাম্প্রতিক নির্বাচন ছিল তাৎপর্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক।

তিনি বলেন, “ভোটাররা তাদের ভোট দিতে পেরেছেন। গণতন্ত্র উন্নত হচ্ছে।”

এনএনবাংলা/