সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

সরকারি অফিস খোলা শনিবার

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরুর আগে শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে সরকারি অফিস। এদিন সচিবালয়সহ সারা দেশের সরকারি অফিসে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম চলবে।

সরকার ঘোষিত ছুটির সূচি অনুযায়ী, আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিন ছুটি থাকবে। তবে এর আগে ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদকে কেন্দ্র করে আগে থেকেই ৬ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২৮ মে সাধারণ ছুটি এবং ২৬ ও ২৭ মে ঈদের আগের দুই দিন ও ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিন দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়।

পরবর্তীতে ঈদযাত্রা নির্বিঘ্ন ও ভোগান্তি কমাতে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা এবং তার পরিবর্তে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৪ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

এনএনবাংলা/