সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মুন্সীগঞ্জে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে পশ্চিম দেওভোগ এলাকার হাজী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) এবং ঢাকার মিরপুর-১৩ এলাকার মেজর মুকিবের ছেলে আজওয়াদ (২৩)। তারা দুজনেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইউসুফ আলী সরকার জানান, বিকেল ৫টা ১০ মিনিটে মৃত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে একজনের নাক ও মুখে রক্ত থাকায় মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হাসান জানান, ঢাকা থেকে ১৩ বন্ধু পশ্চিম দেওভোগ এলাকার মোস্তাকুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেল ৪টার দিকে কয়েকজন পুকুরে গোসলে নামেন। এসময় পা পিছলে আজওয়াদ গভীর পানিতে চলে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন সোপান। পরে দুজনেই পানিতে তলিয়ে যান।

একপর্যায়ে বাড়ির ছাদ থেকে বিষয়টি দেখে অন্য বন্ধুরা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএনবাংলা/