Skip to content

হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ১৩ জন। ফলে ভাইরাসজনিত হাম ও এর উপসর্গে মৃত শিশুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪২৬ জন। সব মিলিয়ে আড়াই মাসে প্রাণ গেছে ৫১২ শিশুর।

বিভাগভিত্তিক হিসাবে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মারা গেছে ১৬৪ জন। এরপর রাজশাহী বিভাগে ৭৯ জন এবং সিলেট বিভাগে ৪৯ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৪২ জন, ময়মনসিংহে ৩৫ জন, বরিশালে ৩১ জন, খুলনায় ২১ জন এবং রংপুর বিভাগে ৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুলেটিনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে ১ হাজার ৯৬৭ জন। তাদের মধ্যে ১ হাজার ৮৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ভর্তি হয়েছে ১ হাজার ২৪ জন। অন্যদিকে সবচেয়ে কম ১৫ জন ভর্তি হয়েছে রংপুর বিভাগের হাসপাতালগুল

সবশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৫০৭ জনে। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৪৯৪ জন।

এনএনবাংলা/পিএইচ