সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

ত্রিশালে বাবার খনন করা খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৭ বছর আগে যে খালের খননকাজের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি খাল পুনঃখনন , সেই ‘ধরার খাল’-এর পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ২টা ২৫ মিনিটে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দরিরামপুর (দরিয়ারপুর) গ্রামে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

১৯৭৯ সালে দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ত্রিশালের এ খালটির খনন কার্যক্রম শুরু করেছিলেন। দীর্ঘ ৪৭ বছর পর ঠিক একই স্থানে দাঁড়িয়ে বাবার শুরু করা সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনের সময় তিনি খাল পুনঃখননের ফলক উন্মোচন করেন এবং পরে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত এলাকাবাসী আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সকাল থেকেই দরিরামপুর এলাকায় খাল খননস্থলের পাশের মঞ্চে হাজারো মানুষের সমাগম ঘটে। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ত্রিশালের নজরুল একাডেমি ডাক বাংলোতে অবস্থান করবেন। সেখানে স্বল্প বিশ্রাম শেষে বিকেল সাড়ে ৪টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এনএনবাংলা/পিএইচ