সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাজধানীতে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে ৫ নিহত

ঢাকার চকবাজারের সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্মকর্তা রাশেদ বিন খালেদ ইউএনবিকে জানান, রাত সোয় ১টার দিকে সোয়ারিঘাট সংলগ্ন কাঁচা বাজারে জুতার কারখানা রুমানা রাবার ইন্ডাস্ট্রিজে অগুন লেগে কা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি করে কারখানা ভবনের দ্বিতীয় তলা থেকে পাঁচটি দগ্ধ লাশ উদ্ধার করে।

রাশেদ জানান, নিহতরা সবাই কারখানার শ্রমিক, অগ্নিকাণ্ডে সময় তারা ঘুমিয়ে ছিলেন। লাশগুলো উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি