সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

টাকা তোলার হিড়িক

সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চলমান তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক বিশেষ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ অর্থ ছাড় করা হয়।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, ঈদের পর ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক আন্দোলন শুরু করেন। এর প্রভাবে অনেক আমানতকারী একসঙ্গে জমা অর্থ উত্তোলন করতে থাকেন, ফলে ব্যাংকটিতে তারল্য সংকট আরও তীব্র আকার ধারণ করে।

এ পরিস্থিতিতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে চাপের মুখে পড়ে ইসলামী ব্যাংক। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলক নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বজায় রাখতেও বেগ পেতে হয়। এমন অবস্থায় গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল ব্যাংকটি।

এর আগে শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ব্যাংকটির বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো জটিলতা হবে না। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক জরুরি তারল্য সহায়তা দেবে বলেও জানান গভর্নর।

এনএনবাংলা/পিএইচ