সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

ফাইল ছবি

দুবাই পুলিশ সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। দুদকের দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে বাংলাদেশ সরকার। পরে গত ১২ জুন দুবাইয়ের ইন্টারপোল অফিস বাংলাদেশ পুলিশকে তার গ্রেপ্তারের বিষয়টি অবহিত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুদকের মামলায় জারি হওয়া রেড নোটিশের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এনএনবাংলা/পিএইচ