সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দুই বছরের মধ্যে সরানো হবে গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড: সেতুমন্ত্রী

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

আগামী দুই বছরের মধ্যে রাজধানীর গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরিকল্পনা অনুযায়ী, গাবতলী বাসস্ট্যান্ড সাভারের হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড নারায়ণগঞ্জের কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমান বাসস্ট্যান্ডগুলোর পরিবেশ মানসম্মত নয়। তাই আগামী চার থেকে ছয় মাসের মধ্যে এসব বাসস্ট্যান্ডে প্রাথমিক কিছু পরিবর্তন আনা হবে। এরপর ধাপে ধাপে দুই বছরের মধ্যে গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড যথাক্রমে হেমায়েতপুর ও কাঁচপুরে স্থানান্তর করা হবে। একইভাবে রাজধানীর অন্যান্য বড় বাসস্ট্যান্ডও বর্তমান অবস্থান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

শেখ রবিউল আলম বলেন, সোহাগ ও গ্রীন লাইনের মতো উন্নতমানের শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলো বর্তমানে যেসব বাসস্ট্যান্ড থেকে চলাচল করে, সেগুলোর পরিবেশ যাত্রীসেবার জন্য উপযুক্ত নয়। এসব পরিবহন প্রতিষ্ঠান নিজেদের কাউন্টারে উন্নত টয়লেটসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করলেও সাধারণ বাসস্ট্যান্ডগুলোতে সেই মানের পরিবেশ নেই।

তিনি আরও বলেন, বাস ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে স্থায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তবে রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। এই শৃঙ্খলা দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে।

সড়ক পরিবহনমন্ত্রী জানান, ভবিষ্যতে সোহাগ, গ্রীন লাইনসহ কোনো বেসরকারি বাসই রাজধানীর কলাবাগান বা অন্য কোনো এলাকায় নিজস্বভাবে স্ট্যান্ড তৈরি করে যাত্রী ওঠানামা করাতে পারবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/পিএইচ