সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নীলফামারীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত, কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ

বৃহস্পতিবার (১৮ জুন) নীলফামারী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান এবং নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার মুবাশ্বিরা আমাতুল্লাহ।

অনুষ্ঠানে কৃষির আধুনিকায়ন, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসারে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, বিভিন্ন ফল ও বনজ গাছের চারা এবং সার বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষিবান্ধব সরকারি সহায়তার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়া জাতীয় ফল মেলা-২০২৬ উপলক্ষে ফল বাগান সৃজনে বিশেষ অবদান রাখায় জেলার কয়েকজন সফল কৃষি উদ্যোক্তা ও ফলচাষিকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।