



চীনের ডালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) মর্যাদাপূর্ণ ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ডালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে উচ্চগতির বুলেট ট্রেন বা বিমানযোগে যাত্রা শুরু করেন তিনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।
এর আগে একই দিন সকাল ১০টায় ডালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি অংশ নেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা।
বিশ্লেষকদের মতে, ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন দেশের সফল নীতি ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এনএনবাংলা/পিএইচ
Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রী
এ সম্পর্কিত আরও পড়ুন