সাম্প্রতিক
তারেক রহমানকে দিল্লিতে কেন চায় ভারত? ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’, ইমরান খানের ছেলেদের বিস্ফোরক অভিযোগ কক্সবাজারে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, মালিকরা বলছেন ‘বাবার উপহার’ গ্রামে লোডশেডিং কমাতেই ঢাকা হল ‘অন্ধকার’ ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরানের শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ‘বিনা খরচে’ যাবেন ১০ হাজার কর্মী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে জয়সোয়াল, আমরা সব ঘটনার ওপর ‘নজর রাখছি’ নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, এখনও নিখোঁজ ৫১৭ বিদেশি সবজিতে স্বস্তি ফিরলেও বাজার অস্থির তেল-চিনি-ময়দায়, চড়া মাছ-ডিম-মুরগিও ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশ নিয়ে ফারিয়ার কটাক্ষ
Skip to content

২০৩০ বিশ্বকাপে নতুন চমকের ইঙ্গিত ফিফা সভাপতির

২০২৬ বিশ্বকাপ শেষে পুরুষদের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪-এ উন্নীত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করবে ফিফা। এমনটাই জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার মতে, বিশ্বের প্রতিটি দেশেরই ফুটবলের সর্বোচ্চ আসরে খেলার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত। খবর ইএসপিএনের।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ হবে প্রথম আসর, যেখানে ৩২ দলের পরিবর্তে অংশ নেবে ৪৮টি দল। তবে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

সুইস সম্প্রচারমাধ্যম ব্লু স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৪ দলের বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ শেষ হওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কমিটিগুলোতে পর্যালোচনা ও আলোচনার জন্য তোলা হবে।

তিনি বলেন, একটি বিশ্বকাপ শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য আয়োজন করা হয়। তাই বিশ্বের প্রতিটি দেশেরই বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত।

ইনফান্তিনোর ভাষ্য, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলের মান ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে। কিন্তু ছোট দেশগুলোকে যদি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া হয়, তাহলে তাদের উন্নতির প্রেরণাও কমে যেতে পারে।

৬৪ দলের বিশ্বকাপের ধারণাটি প্রথম আলোচনায় আসে ২০২৫ সালের মার্চে। সে সময় দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল প্রতিযোগিতার শতবর্ষ উপলক্ষে ২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের প্রস্তাব দেয়।

এরপর সেপ্টেম্বরে নিউইয়র্কে কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ, আর্জেন্টিনা ও উরুগুয়ের ফুটবল ফেডারেশনের সভাপতিদের পাশাপাশি প্যারাগুয়ে ও উরুগুয়ের প্রেসিডেন্টদের সঙ্গে এ প্রস্তাব নিয়ে বৈঠক করেন ফিফা সভাপতি ইনফান্তিনো।

সেই সময় ডোমিঙ্গেজ বলেন, তারা একটি ঐতিহাসিক ২০৩০ বিশ্বকাপ দেখতে চান। তার ভাষায়, এটি হবে ঐক্য, সৃজনশীলতা ও বড় স্বপ্ন দেখার প্রতীক। কারণ ফুটবল যখন সবার মধ্যে ভাগাভাগি হয়, তখন তার উদ্‌যাপনও সত্যিকার অর্থে বৈশ্বিক হয়ে ওঠে।

তবে প্রস্তাবটি নিয়ে সবাই একমত নন। ২০২৫ সালের এপ্রিল মাসে কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি ইএসপিএনকে বলেন, পুরুষদের বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণ করা টুর্নামেন্ট, জাতীয় দল, ক্লাব ফুটবল, লিগ এবং খেলোয়াড়—সামগ্রিক ফুটবল ব্যবস্থার জন্য সঠিক সিদ্ধান্ত হবে বলে তিনি মনে করেন না।

এদিকে উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিনও এর আগে ৬৪ দলের বিশ্বকাপের প্রস্তাবকে “একটি বাজে আইডিয়া” বলে মন্তব্য করেছিলেন।

প্রস্তাবটি অনুমোদন পেলে ৬৪ দলের বিশ্বকাপে মোট ১২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্যবহৃত ৩২ দলের বিশ্বকাপ ফরম্যাটের দ্বিগুণ। তুলনায়, ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মোট ১০৪টি ম্যাচ।

এনএনবাংলা/