Skip to content

Upcoming
France
0-0
England
Source: ESPN

সরকারি ও বিরোধীদল মিলেই জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সরকারি ও বিরোধীদল একসঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুর নগরীর ছত্রিশ জুলাই চত্বরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মধ্য দিয়েই সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে এবং ফ্যাসিবাদের অবসান ঘটেছে। তাই ১৬ জুলাই জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

তিনি আরও বলেন, সরকার জুলাইয়ের চেতনা ধারণ করে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।

আহমেদ আযম খান বলেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। তাঁর ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের গণতন্ত্র সুদৃঢ় ও দেশকে সমৃদ্ধ করার প্রেরণা হয়ে থাকবে। আর জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়েই বিএনপি সরকার সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “জুলাই আমাদের চেতনা। শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরামসহ প্রায় ১ হাজার ৪০০ অকুতোভয় যোদ্ধার আত্মত্যাগের মধ্য দিয়ে সমগ্র জাতি গণঅভ্যুত্থানে শামিল হয়েছিল। সেই আন্দোলনের ফলেই ফ্যাসিবাদের পতন ঘটে এবং গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে।”

এনএনবাংলা/