নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের তদন্ত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন তারা। এ সময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান।
সূত্রের তথ্য অনুযায়ী, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। তবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ অভিযান চালিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ আন্দোলনে অংশ নেওয়া আরও কয়েকজন নেতাকে ঘটনাস্থল থেকে আটক করে।
এর আগে, সোমবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে হাজার হাজার শিক্ষার্থী সংসদ অভিমুখে পদযাত্রা করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
সূত্র: এনডিটিভি
এনএনবাংলা/
