সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১৫, ন্যাশনাল মেডিকেলেও ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সংঘটিত এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতরা বর্তমানে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে সংঘর্ষের রেশ হাসপাতালেও ছড়িয়ে পড়ে। সেখানে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের পর ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে সরিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

এরপর দুপুর ২টার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন। অন্যদিকে হাসপাতালের মূল ফটকের বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ধাওয়া করলে পাল্টা ধাওয়ায় তারা হাসপাতালের ভেতরে আশ্রয় নেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকের হাতেই দেশীয় অস্ত্র দেখা গেছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও আরেক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পর কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ঢাকা কলেজেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এনএনবাংলা/