সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মন্ত্রণালয় ঘেরাওয়ে পুলিশের বাধা

সোমবার পল্টন মোড় থেকে মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার পথে জিরো পয়েন্টে মোড়ে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীদের আটকে দেয় পুলিশ। সেখানে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

নিজস্ব প্রতিবেদক:

তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর তা পল্টন হয়ে জিরো পয়েন্ট দিয়ে সচিবালয়ের সামনে যেতে চাইলে সেখানেই বাধা দেয় পুলিশ। পরে জিপিও মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন বিক্ষোভকারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বাম জোটের নেতারা। এ সময় সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়। এসময় বক্তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। সমাবেশে বক্তৃতা করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা মোশরেফা মিশু, মোজাফফর আহমদ প্রমুখ।