সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

ছবি: সংগৃহীত

বৈধ পথে কর্মীদের বিদেশে পাঠাতে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত নিরাপদ অভিবাস ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বৈধ পথে কর্মীদের বিদেশে পাঠাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে। কর্মীদের দক্ষতা ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করে বিদেশে পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি  বলেন, এই অঞ্চলের মানুষ বিদেশে যাওয়ার প্রবণতা বেশি। শুধু বিদেশ লোক পাঠালেই হবে না, একটু প্রশিক্ষণ করা লাগবে। ভাষা শেখার কোর্স সম্পন্ন করতে হবে। এ জন্য সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় ৫টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। তবে শুধু প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলেই হবে না, সেখানে শিক্ষক ও শিক্ষার্থীও নিশ্চিত করতে হবে। এ জন্য জনপ্রতিনিধি ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। বিদেশগামীদের ভাষা দক্ষতা বাড়াতে ইংরেজি, আরবি, জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষা শিখতে হবে। প্রশিক্ষণ গ্রহণ করার পর বৈধ পথে বিদেশ যেতে হবে।

এ সময় মন্ত্রী ভূমধ্যসাগরে নিহত অভিবাসন প্রত্যাশীদের পরিবারের করা মামলার আসামিদের এবং এর সঙ্গে জড়িত চক্রের বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর সিলেটের ডিআইজি ও সুনামগঞ্জের এসপিকে নির্দেশ দেন। একইসঙ্গে দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে সাগর পথে বিদেশে যাওয়া প্রতিরোধ করতে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা চালাতে হবে; মন্দির, মসজিদসহ বিভিন্ন স্থানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে বলে জানান তিনি।

এনএনবাংলা/এফএস