সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পবিত্র নগরী মক্কা ও মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ নীরব দর্শকের ভূমিকা পালন করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, মক্কা ও মদিনা বিশ্বের সব মুসলমানের ঐক্য ও আবেগের প্রতীক। এটি কেবল কূটনৈতিক কোনো বিষয় নয়, বরং এর সঙ্গে কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতি জড়িয়ে রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) প্রাঙ্গণে আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলোচিত ‘মক্কা প্যাক্ট’ বা জোটে বাংলাদেশের যোগদান এবং সৌদি আরবের পক্ষ থেকে সেনা চাওয়া হলে বাংলাদেশ সৈন্য পাঠাবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো ওই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি। ফলে জোটে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার আগে সৈন্য পাঠানোর প্রশ্নও আসে না। এ মুহূর্তে সৌদি আরবে সেনা পাঠানোর কোনো সিদ্ধান্ত বা প্রশ্ন নেই।

তবে সৌদি আরবের বর্তমান কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের সংহতি রয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সৌদি আরবের পাশে রয়েছে এবং চলমান হামলা বন্ধের আহ্বান জানাচ্ছে।

তিনি আরও জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সমর্থন ও সংহতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলার পর বাংলাদেশের জ্বালানি সরবরাহে কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়েও সাংবাদিকেরা জানতে চান। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি খাত নিয়ে এই মুহূর্তে বড় ধরনের উদ্বেগের কারণ দেখছে না সরকার। জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের আগাম প্রস্তুতির কারণে জ্বালানি সরবরাহে বড় কোনো সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জনের বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন শামা ওবায়েদ। তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

চলমান সংঘাতে প্রাণহানি ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবিলম্বে সংঘাতের অবসান কামনা করেন।

এনএনবাংলা/