সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

উত্তরায় জিএম কাদেরের বাসায় হামলা

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় জিএম কাদের বাসায় অবস্থান করছিলেন।

এ বিষয়ে জাপা​ ​​​চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য বলেন, সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতিকারী বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসেছেন। এ বিষয়ে জাতীয় পার্টির পরবর্তী করণীয় জানিয়ে দেওয়া হবে।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বলেন, আমরা খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির সূত্র জানায়, ঘটনার আগে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’-এর ব্যানারে জি এম কাদেরের বাসভবনের সামনে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে বাসভবন লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল লোক মিছিল নিয়ে বাসাটির সামনে যান। তাঁরা নানা স্লোগান দেন। পরে তাঁরা বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়। তবে হামলাকারীরা বাসার ভেতরে ঢোকেননি।

জাতীয় পার্টির সূত্র জানায়, ঘটনার আগে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’-এর ব্যানারে জি এম কাদেরের বাসভবনের সামনে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে বাসভবন লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এনএনবাংলা/এনজেড