সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন

অনলাইন ডেস্ক :

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এসকে টাওয়ারে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। মঙ্গলবার বিকেলে ৪টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার কন্ট্রোল রুম ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এসকে টাওয়ারে যেখানে আগুন লেগেছে, সেটি একটি প্লাস্টিকের গোডাউন। আগুনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।