কানাডার পার্লামেন্টে এমপি হলেন বাংলাদেশি-কানাডিয়ান তানভীর

কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি-কানাডিয়ান তানভীর শাহনেওয়াজ। সোমবার (৩১ আগষ্ট) অনুষ্ঠিত ফেডারেল উপনির্বাচনে টরন্টোর বিচেস–ইস্ট ইয়র্ক আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে জয়ী হয়ে কানাডার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
কানাডার ইতিহাসে বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম এমপি ডলি বেগমের পর দ্বিতীয় এমপি হলেন তানভীর শাহনওয়াজ। গত ৩১ আগস্ট, সোমবার টরন্টোর বিচেস-ইস্ট ইয়র্ক এর ফেডারেল উপনির্বাচনে বিজয়ী হয়ে তানভীর এই গৌরব অর্জন করলেন। তবে কানাডায় জন্মগ্রহণকারী বাংলাদেশী বংশোদ্ভূতদের মধ্যে তিনিই হলেন প্রথম ব্যক্তি যিনি এমন সফলতা অর্জন করেছেন।
ইলেকশন কানাডার প্রকাশিত ফলাফল দেখা গিয়েছে, তানভীর শাহনেওয়াজ পেয়েছেন ১৭,২৫১ অর্থাৎ মোট ভোটের ৫৫.৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনডিপির প্রার্থী শ্যানন ডিভাইন পেয়েছেন ৮১৫৯ অর্থাৎ ২৬.২ %, কনজারভেটিভ পার্টির জিম সিরবস পেয়েছেন ১৪,৮৫৭ ভোট অর্থাৎ ১৫.৬ শতাংশ, গ্রিন পার্টির ব্রুস লাইভসি ৫৩১ ভোট অর্থাৎ ১.৭%, পিপলস পার্টি অব কানাডার মিশেল লাশাঁস ২৪০ ভোট অর্থাৎ ০.৮ % এবং কানাডিয়ান ফিউচার পার্টির ক্যামেরন থমাস পেয়েছেন ১৫৭ ভোট তথা ০.৫%।
কানাডার ক্রিসেন্ট টাউনে জন্ম ও বেড়ে ওঠা তানভীর শাহনেওয়াজ ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরো থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। তানভীর প্রায় এক দশক তিনি সাবেক এমপি নাথানিয়েল এরস্কিন-স্মিথের সঙ্গে কাজ করেছেন এবং এ সময় তিনি কনস্টিটুয়েন্সি অফিস ম্যানেজার এবং পরে স্পেশাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি নির্বাচনী এলাকার টরন্টো কমিউনিটির সঙ্গে যুক্ত।
উল্লেখ্য আগামী ৩ সেপ্টেম্বর স্কারবরো সাউথওয়েস্টে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই আসনে এমপিপি (MPP) পদে লিবারেল পার্টির দুই বাংলাদেশি-কানাডিয়ান প্রার্থী আহসানুল হাকিম এবং কনজারভেটিভ পার্টির প্রার্থী ডা. নূরুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনডিপির প্রার্থী ফাতিমা শাবান।
এনএনবাংলা/এফএস

