মেসিকে বিদায় জানাতে কী পরিকল্পনা আর্জেন্টিনার?

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছরের গৌরবময় পথচলার পর তার এই অবসরের ঘোষণা বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীকে হতবাক করে দিয়েছে।
মেসি এক আবেগী বার্তায়, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। রোববার রাতের এই বেদনাদায়ক হারের পর গুঞ্জন ছড়িয়েছিল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন লিওনেল মেসি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘বেইন স্পোর্টস’-এর এক প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তিনি আগামী কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলে তবেই আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন।
আর্জেন্টিনার স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে বিদায় দিতে আর্জেন্টিনায় বিশেষ একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলারকে সরাসরি মাঠে বসে বিদায় জানানোর সুযোগ পাবেন সমর্থকরা।
আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার ২০২৬ বিশ্বকাপেও বয়সকে হার মানিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। মেসির অসাধারণ নৈপুন্যে ২০২৬ ফিফা বিশ্বকাপ দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে আর্জেন্টিনা। উত্তর আমেরিকা বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করেন মেসি। পুরো টুর্নামেন্টে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন এবং আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা।
মেসির শেষ ম্যাচের কোনো আনুষ্ঠানিক তারিখ এখনও নির্ধারিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য লিওনেল স্কালোনির স্কোয়াডে মেসিকে নিয়মিতই ডাকা হবে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন চায় জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচটির জন্য নিখুঁত একটি মঞ্চ তৈরি করতে।
ফাইনালের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সব সময় খোলা থাকবে এবং তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে।
আন্তর্জাতিক ফুটবলে মেসির যাত্রা ছিল সাফল্য ও সংগ্রামের এক অনন্য গল্প। ক্যারিয়ারের শুরুতে একাধিক বড় টুর্নামেন্টের ফাইনালে হেরে সমালোচনার মুখে পড়লেও পরবর্তীতে তিনিই আর্জেন্টিনাকে সাফল্যের স্বর্ণযুগে পৌঁছে দেন। তার নেতৃত্বে দলটি ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জেতে। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন এই কিংবদন্তি।
তবে মেসির অবসরের বিষয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা মেসি নিজে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। ফলে বিষয়টি আনুষ্ঠানিক নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব।
এনএনবাংলা/এফএস

