সাম্প্রতিক
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী যতটা পাপ কামিয়েছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই: পপি গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
Skip to content

সাত দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

ছবি: সংগৃহীত

আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, এটি মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা শুধু দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়; এর সঙ্গে বৈশ্বিক সংকটও জড়িত। তবে এ পরিস্থিতিতে সরকার নিষ্ক্রিয় হয়ে বসে নেই এবং সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গ্যাস সরবরাহ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা করছেন।

সরকার পরিচালনায় বিএনপি ও সরকারকে পরস্পরের সহযোগী হিসেবেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তার ভাষ্য, বিভিন্ন চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

রিজভী বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বহু নির্যাতন সহ্য করে গণতন্ত্রের মা হিসেবে ভূষিত হয়েছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল সম্পূর্ণ সুসংগঠিত রয়েছে বলে জানান তিনি।

সরকারের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, জনগণের স্বার্থে আন্তরিকভাবে কাজ করতে গেলে কিছু সংকট আসতে পারে। তবে সেই সংকট যদি নিজেদের তৈরি না হয়, তবে জনগণ তা উপলব্ধি করতে পারে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে। সরকার হাত গুটিয়ে বসে নেই। সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।

সকল সংকট মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকার এবং দল একে অপরের সহযোগী। চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে।

রিজভী আরও বলেন, গণতন্ত্রকে বারবার হত্যা করাসহ বিভিন্ন ভয়ঙ্কর রূপ দেখেছে দেশ। সেই সংকট থেকে উত্তরণে বিএনপি কাজ করে যাচ্ছে।

এনবাংলা/এফএস