সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা তিনগুণ বাড়ানোর লক্ষ্যে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে বড় ধরনের অর্থায়ন পাচ্ছে বাংলাদেশ। এ প্রকল্প বাস্তবায়নে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশ সরকার ও ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের মধ্যে একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তিতে সই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান।

চুক্তির আওতায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হবে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোর পথ তৈরি করা।

সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন সক্ষমতা তিনগুণ বাড়বে। এর পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং সামগ্রিক জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধিতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএনবাংলা/