সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

আজ সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে হারের হতাশা ভুলে এবার সিরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রধান কোচ জেরার্ড জোন্স বলেন, “প্রথম ম্যাচে ২-০ গোলে হারলেও সেই প্রাথমিক চাপ কেটে যাওয়ার পর যদি খেয়াল করেন, প্রতিপক্ষও আমাদের প্রশংসা করেছে। মিড-টু-লো ব্লকে আমাদের রক্ষণাত্মক কৌশল খুবই কার্যকর ছিল। তারা কিন্তু মাঝমাঠ দিয়ে আমাদের ভাঙতে পারেনি, বাধ্য হয়ে কেবল কিছু বিপজ্জনক ডায়াগোনাল লং বল ফেলার চেষ্টা করেছে। আমরা মূলত তাদের বল পজেশনে রাখার সুযোগগুলোই কমিয়ে এনেছিলাম।”

তিনি বলেন, “এটি আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর একটি দারুণ সুযোগ হতে যাচ্ছে। আগের ম্যাচে হয়তো আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাইনি, তবে আমাদের একটি চমৎকার টেকনিক্যাল টিম ও স্কোয়াড রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছি এবং দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আগের ম্যাচে আমাদের কৌশল, বিশেষ করে রক্ষণাত্মক কাঠামো অনেকটাই সফল ছিল। আমরা সেই ম্যাচের ইতিবাচক দিকগুলো এই ম্যাচে কাজে লাগাতে চাই। এই ম্যাচে আমরা আগের চেয়ে অনেক বেশি বল দখলে রাখতে চাই এবং খেলার গতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই।”

এনএনবাংলা/এফএস