সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল; ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

সুশান্ত সিং রাজপুতের সাবেক ব্যবস্থাপক দিশার মৃত্যুতে নতুন মোড়

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় এবার তদন্ত করবে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। দীর্ঘ ৬ বছরের আইনি লড়াই ও টানাপড়েনের পর অবশেষে বোম্বে হাইকোর্ট এ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বোম্বে হাইকোর্ট সিবিআইকে এফআইআর নথিভুক্ত করে ঘটনাটির বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মুম্বাই পুলিশকে মামলার সব নথিপত্র সিবিআইয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।

২০২০ সালের ৮ জুন মুম্বাইয়ের মালাডের একটি বহুতল ভবনের ১৪ তলা থেকে পড়ে দিশা সালিয়ানের মৃত্যু হয়েছিল। তখন মুম্বাই পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে দেখালেও, দিশার বাবা সতীশ সালিয়ান শুরু থেকেই অভিযোগ করে আসছেন যে তাঁর মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সেই সময়ে এই ঘটনায় জড়িয়ে পড়ে উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের নাম। অভিযোগ, তিনি নাকি সেই রাতে এক পার্টিতে ছিলেন। সেখানে ছিলেন দিশাও। ঘটনাচক্রে, দিশার মৃত্যুর কিছু দিন পরেই সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাতে রহস্য আরও ঘনীভূত হয়।

পরবর্তীতে দিশার বাবা হাইকোর্টে রিট আবেদন করেন, যেখানে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের নামও উল্লেখ করা হয়।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, অভিজ্ঞ সিবিআই কর্মকর্তার অধীনে এই নতুন তদন্ত পরিচালিত হবে। তদন্তে কোনো গুরুতর অপরাধের প্রমাণ পাওয়া গেলে সিবিআই দ্রুত চার্জশিট জমা দেবে, নতুবা মামলা বন্ধের ‘ক্লোজার রিপোর্ট’ জমা দেওয়া হবে। তবে পর্যাপ্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত আদিত্য ঠাকরে বা অন্য কাউকে অভিযুক্ত হিসেবে গণ্য করা যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন আদালত।

দিশার বাবার আইনজীবী নীলেশ ওঝা আদালতে অভিযোগ করেন, দিশাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ করা হলেও, মুম্বই পুলিশ কোনও এফআইআর দায়ের করেনি। পরিবারের তরফে সিবিআই তদন্তেরও আর্জি জানানো হয়। তাতে রাজি হয়েছে আদালত।

তবে ডিভিশন বেঞ্চ শর্ত দিয়েছে, সন্দেহ করার মতো যুক্তিসঙ্গত কারণ না থাকলে, কাউকে আটক করা যাবে না। আর তদন্তে কিছু পাওয়া না গেলেও, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী প্রয়োজনীয় রিপোর্ট জমা দিতে হবে।

এনএনবাংলা/এফএস