সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলবে বিকেল ৪টা পর্যন্ত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বিকেল ৪টা পর্যন্ত ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। প্রতিদিন ভোর ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪-৫টি ফেরি দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন পারাপার করা হবে। বাস, পণ্যবাহী ট্রাক পারাপার আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এর আগে, গত সোমবার পরীক্ষামূলক ফেরি চলাচল সফল হওয়ায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) ভোর থেকে চারটি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। ফেরি চলাচল শুরু হওয়ায় এই নৌরুট ব্যবহারকারী প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সসহ ছোট যানবাহন ও মোটরসাইকেল মঙ্গলবার (৯ নভেম্বর) ভোর থেকে পারাপার হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া ঘাটের দোকানপাটও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ফেরি সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। প্রতিদিন ৪-৫টি ফেরি ছোট যানবাহন পারাপার করবে।