সচিবালয়ে তথ্য উপেদেষ্টা
জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে জনগনের কষ্ট লাঘবের চেষ্টা করবে সরকার

ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখানে আইএমএফের এমন কোনো শর্ত নেই। তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে জনগনের কষ্ট লাঘবের চেষ্টা করবে সরকার
বিস্তারিত আসছে ………..
এনএনবাংলা/এনজেড
